শিরোনাম
টঙ্গী প্রতিনিধি | ০৫:৫৮ পিএম, ২০২৩-০৩-০২
আব্দুস সবুর খান, টঙ্গী: গাজীপুরের টঙ্গীতে র্যাবের দুই সদস্যের ওপর হামলার ঘটনায় মামলা করা হয়েছে। বুধবার বিকেলে টঙ্গীর বনমালা এলাকায় ওই হামলার ঘটনা ঘটে। আহত দুজনকে টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।
এই ঘটনায় দুটি কিশোর গ্যাং গ্রুপের ১৩ সদস্যকে আটক করা হয়েছে। তাঁরা হলেন মো. আলম (২৪), রানা মিয়া (২৩), সজল (২৭), বাবু মিয়া (৩০), রকিবুল হাসান (২৫), ইউসুফ (৩০), আসিফ উদ্দিন (২৬), সায়েম আহম্মেদ শাওন (১৮), আসিফ শাহরিয়ার (২৬), রাজিব হাসান (৩০), সোহেল (৩৩), সালাউদ্দিন (৩৬) ও নাদিম (১৯)। এ সময় তাঁদের কাছ থেকে তিনটি চাকু, দুটি রড ও তিনটি লাঠি জব্দ করা হয়। আজ বৃহস্পতিবার দুপুরে র্যাব-১-এর (জেসিও) নায়েব সুবেদার মো. রফিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গতকাল বুধবার বিকেলে টঙ্গীর বনমালা রেলগেট এলাকায় অন্তু ও সোহেল গ্রুপের সদস্যরা সংঘাতে জড়াতে পারে এমন খবর পায় র্যাব। পরে র্যাবের একটি টহল দল ওই এলাকায় অভিযান চালায়। এ সময় র্যাব সদস্যদের ওপর হামলা চালায় কিশোর গ্যাং গ্রুপের সদস্যরা। এতে র্যাবের দুজন সদস্য আহত হন। পরে ছুড়ি, লাঠি, রডসহ ১৩ জনকে আটক করা হয়। বুধবার রাতে র্যাব কার্যালয়ে জিজ্ঞাসাবাদ শেষে আজ বৃহস্পতিবার দুপুরে তাঁদের টঙ্গী পূর্ব থানায় হস্তান্তর করা হয়।
টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুল ইসলাম বলেন,র্যাবের করা মামলায় গ্রেপ্তার দেখিয়ে ওই ১৩ জনকে থানায় হস্তান্তর করেছে। আদালতের মাধ্যমে তাঁদের জেলহাজতে পাঠানো হয়েছে।
জিএসএসনিউজ ডেস্ক : : ঢাকা মেডিকেল প্রতিনিধি: ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে মুখে টেপ মারা অবস্থায় যে ব্যক্তির মরদে...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃ জামালপুরের ইসলামপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি’র) ৪৮তম প্রত...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ...বিস্তারিত
টঙ্গী প্রতিনিধি : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জ ও মেলান্দহ উপজেলায় পৃথক বিদ্যুৎস্পৃষ্টের ঘট...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জে পুলিশের ঝটিকা অভিযানে ৮৮ বোতল ভারতীয় মদসহ আ...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ, জামালপুরঃ জামালপুর সদর উপজেলার নান্দিনা বাজারে রাজীব বাসের রোড পারমিট বাতিল ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 gssnews 24 | Developed By Muktodhara Technology Limited